...|...|...

বিশ্ব

দিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:০১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২৯
Shares
দিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন মানুষের আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বাকিদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এই ভবন ধসের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ধারণ করা বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে, ভবনটি যেখানে ছিল সেখানে শত শত মানুষ ভিড় জমিয়েছেন।

এনডিটিভির তথ্য মতে, স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ওই এলাকাটিতে বেশ কয়েকটি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় প্রচুর শিক্ষার্থীর বসবাস রয়েছে।