...|...|...

সারাদেশ

চট্টগ্রামে নিজ বাসা থেকে আ.লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ভোর রাত ৪:০২
Shares
চট্টগ্রামে নিজ বাসা থেকে আ.লীগ নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার নিজ বাসভবন থেকে চট্টগ্রাম উত্তর জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার পর তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআরবি-৭ সূত্রে জানা গেছে, শেখ মো. আতাউর রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায়, বিশেষ করে মিরসরাই থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে নাশকতার মামলাও রয়েছে।

গ্রেফতারের পর তাকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এসআরবি মিডিয়া শাখার কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন থানায় মামলা থাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও তিনি জানান।