...|...|...

বিশ্ব

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯ ফিলিস্তিনি নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:২৫
Shares
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় দখলদার ইসরায়েলি হামলায় নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আরও ৩১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সংবাদমাধ্যম  আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছ

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত মন্ত্রণালয়ের দৈনিক পরিসংখ্যানে বলা হয়, নিহতদের মধ্যে আটজন নতুন করে প্রাণ হারিয়েছেন এবং একজন আগের আঘাতের কারণে মারা গেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪৩১ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ২৬ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৮৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৩২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ১৪২ জন ফিলিস্তিনি।