ইরানের খারগ দ্বীপের কাছাকাছি এলাকায় একটি ইরানি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক।
শনিবার (৫ সেপ্টেম্বর) আল জাজিরার বরাত দিয়ে এ হামলার তথ্য জানা গেছে।
তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইরানের তেল শিল্পের জন্য খারগ দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড, যেখান থেকে দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির ৯০ শতাংশ পরিচালিত হয়।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই এলাকাটি দখল করার হুমকি দিয়েছিলেন।


