...|...|...

বিশ্ব

ইরানের নেতাদের সাথে পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, রাত ১১:২৪
Shares
ইরানের নেতাদের সাথে পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

ছবি: সংগৃহীত

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মোহসেন রেজায়ির সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন।

পাকিস্তানের সিনেটর সেহর কামরান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই বৈঠক প্রমাণ করে যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জনে বাইরে থেকে কোনো সমাধান চাপিয়ে না দিয়ে বরং আঞ্চলিক শক্তিগুলোকেই সংলাপের মাধ্যমে এগিয়ে আসতে হবে।

ইরানের এই গঠনমূলক উদ্যোগ সৌদি আরবের নিরাপত্তা হুমকি মোকাবিলা এবং বাব আল-মান্দেব থেকে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথের ঝুঁকি কমাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এই রুটগুলোর নিরাপত্তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থগিত থাকা আলোচনা পুনরায় শুরুর উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি তেহরান সফর করেছিলেন পাক সেনাপ্রধান। বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সাথে তার এই আলোচনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

বিশেষ করে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলা এবং সৌদি আরবে এর প্রভাব ও নিরাপত্তা সংকটের বিষয়টিও বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।