...|...|...

বিশ্ব

ইরানের সর্বোচ্চ নেতা ‘সম্পূর্ণ সুস্থ’, জানালেন পার্লামেন্ট স্পিকার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৪৮
Shares
ইরানের সর্বোচ্চ নেতা ‘সম্পূর্ণ সুস্থ’, জানালেন পার্লামেন্ট স্পিকার

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। সম্প্রতি খামেনির সঙ্গে বৈঠকের পর আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে এ কথা জানান তিনি।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, পার্লামেন্টের এক অধিবেশনে আইনপ্রণেতাদের উদ্দেশে গালিবাফ বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।’ খামেনির মধ্যে তিনি প্রাণবন্ত, উদ্যমী ও আশাবাদী মনোভাব দেখেছেন বলেও জানান। একই সঙ্গে জাতীয় বিভিন্ন বিষয় সম্পর্কে খামেনির বিস্তৃত ধারণা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

গালিবাফ জানান, বৈঠকে অর্থনৈতিক বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। দেশের সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন খামেনি। এসব সূচক মূল্যায়নে অতিরঞ্জন বা অবমূল্যায়ন—কোনোটিই করা উচিত নয় বলে সতর্ক করেছেন তিনি।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, উৎপাদনব্যবস্থার সরবরাহশৃঙ্খল সচল রাখা, বিশেষ করে কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন খামেনি। পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবনযাত্রার মান বজায় রাখার বিষয়েও নির্দেশনা দিয়েছেন তিনি।