...|...|...

বিশ্ব

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২২
Shares
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ছবি: সংগৃহীত

কানাডার মন্ট্রিবিউলের দক্ষিণ-পূর্বে একটি মর্মান্তিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় চারজন নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

কানাডার জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি ও সিটিভি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। সেন্ট-ব্রিগিড-ডি’ইবারভিলি এলাকার কাছে দুর্ঘটনার শিকার বিমানটিতে জরুরি সেবার কর্মীরা পৌঁছানোর আগেই তাতে আগুন ধরে যায়।

রয়টার্সের বরাত দিয়ে প্রাদেশিক পুলিশ বাহিনী ‘সুরেতে দু কিউবেক’ জানিয়েছে, হেলিকপ্টারে থাকা চারজন যাত্রীর সবাই ঘটনাস্থলেই মারা গেছেন।

তবে বিধ্বস্ত ওই হেলিকপ্টারটির মালিকানা কার ছিল, এটি কোথা থেকে উড্ডয়ন করেছিল কিংবা কী উদ্দেশ্যে যাত্রা করেছিল—এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানায়নি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠাচ্ছে।