...|...|...

সারাদেশ

কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ৯:০৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, রাত ৯:৩৭
Shares
কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁওতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী ও চালক।

পুলিশ জানায়, সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পথচারীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত ব্যক্তিদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক মোহাম্মদ ইব্রাহিম বলেন, বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সাথে বাসটির সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দ শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। অটোরিকশাটি দুমড়েমুচড়ে পড়ে ছিল। পরে আহত ব্যক্তিদের উদ্ধারে এগিয়ে আসি।

বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত অপর তিনজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি।

দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা এবং নিহত ব্যক্তিদের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।