এবার রাজধানী ঢাকার মিরপুরে শাহ আলী থানার চিড়িয়াখানার সামনে পার্কিং করা চিড়িয়াখানা সিটি পরিবহন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শাহ আলী থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) মো. রিপন মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ২ টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত আনুমানিক একটার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে আমাদের পুলিশের একাধিক টিম উপস্থিত রয়েছেন।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ জানান, ‘রাত ১টা ১৯ মিনিটের দিকে খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু তার আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। আমরা জানতে পেরেছি চিড়িয়াখানা সিটি পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।’
উল্লেখ্য, এর আগে রাত সোয়া ৯টার দিকে রাজধানী ঢাকার শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।


