...|...|...

রাজধানী

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয়ার ঘটনায় গ্রেফতার ৩৩

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, দুপুর ১:১২ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, দুপুর ২:০৪
Shares
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয়ার ঘটনায় গ্রেফতার ৩৩

ছবি: সংগৃহীত

বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীতে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে ৯ জনকে ককটেল নিক্ষেপের সময় হাতেনাতে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও মুখপাত্র মো. আখতার হোসেন।

ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মী। তাদের কেউ কেউ অর্থের বিনিময়ে এসব কর্মকাণ্ডে জড়িয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, তল্লাশির সময় সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এসব ঘটনায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, ‘ডিএমপির পক্ষ থেকে অভিযান অব্যাহত আছে এবং এই সমস্ত দুষ্কৃতিকারীদের গ্রেফতারে ডিএমপি তাদের অভিযান অব্যাহত রেখেছে। আমাদের নজরদারিতে কোনো ঘাটতি নেই।’

এ সময় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।