...|...|...

জাতীয়

১০ সহকারী পুলিশ কমিশনারকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন ডিএমপি কমিশনার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৭
Shares
১০ সহকারী পুলিশ কমিশনারকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন ডিএমপি কমিশনার

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পদোন্নতিপ্রাপ্ত ১০ জন সহকারী পুলিশ কমিশনারকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পদোন্নতি কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। একই সাথে এটি নতুন দায়িত্ব পালনের সুযোগ তৈরি করে।

তিনি বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি জনসেবায় আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি, পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।