...|...|...

চাকরি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৫
Shares
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪১ জন, লালবাগ থেকে ৪২ জন, ওয়ারী থেকে ৯৫ জন, মতিঝিল থেকে ৪৪ জন, তেজগাঁও থেকে ৫৯ জন এবং মিরপুর বিভাগ থেকে ১৪৪ জন রয়েছেন।

এ ছাড়া গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৯ জন এবং এসআরইউ-২ ও গোয়েন্দা বিভাগে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে বিভিন্ন ধরনের মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ৫৪০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫৮ পিস ইয়াবা, ৪ দশমিক ২ গ্রাম হেরোইন (৪ পুরিয়া), ৩৭টি প্যাথেড্রিন ইনজেকশন, দুটি চাকু ও দুটি কাটার।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।