...|...|...

চাকরি

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৮
Shares
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদন

ছবি: সংগৃহীত

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৬টি পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ৫ নভেম্বর সকাল ১০টায়, চলবে আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। অষ্টম শ্রেণি ও এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ

আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
কর্মস্থল: ঢাকা
বয়স: ৩ নং পদ ব্যতিত ১ নভেম্বর ২০২৬ তারিখ ১৮ - ৩৫ বছর। তবে ১০, ১১, ১২, ১৩ ও ১৫ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা প্রার্থীরা এখানে ক্লিক করে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৬ নং পদের জন্য ২২৩ টাকা, ৭-১৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।