...|...|...

জাতীয়

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৬ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৭
Shares
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ তথ্য জানান তিনি।

এর আগে গত ৪ নভেম্বর শ্রমিক ও মালিকপক্ষের মধ্যকার সংকট নিরসনে আয়োজিত এক বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গাজীপুরের টঙ্গীতে ১০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী আরও জানান, হাসপাতাল নির্মাণ প্রকল্পের প্রক্রিয়াগত কার্যক্রম এক সপ্তাহের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে।

শিল্পাঞ্চলে শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের এ উদ্যোগ নেওয়া হচ্ছে।