...|...|...

রাজধানী

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২২

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, দুপুর ১:০২ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩৫
Shares
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২২

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৫২২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো তথ্য অনুযায়ী, মহানগর পুলিশের বিভিন্ন বিভাগ ও গোয়েন্দা শাখা যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে। অভিযানে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ বিভাগে ১৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৪ জন, গুলশান বিভাগে ৫৩ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, লালবাগ বিভাগে ৪৩ জন এবং উত্তরা বিভাগে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে রমনা বিভাগ থেকে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেফতার করে।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ।