...|...|...

রাজধানী

রাজধানীতে বাসে আগুন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, রাত ১২:৪২ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, রাত ৩:৫৫
Shares
রাজধানীতে বাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার শ্যামলীতে ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে। 

শেরেবাংলা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, মঙ্গলবার রাতে বাসটি আসাদ গেটের দিকে যাচ্ছিল। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে আসলে কে বা কারা বাসটিতে আগুন দেয়। তবে বাসে কোনো যাত্রী ছিল না। চালক ও তার একজন সহকারী ছিলেন। তারা কেউ হতাহত হননি।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের আগুন নেভানোর চেষ্টা চলছে। এখনও পুরোপুরি নেভেনি। কে বা কারা আগুন দিয়েছে, খোঁজার চেষ্টা করা হচ্ছে।

এদিকে পুলিশ সদর দফতর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র বলছে, আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।