ক্লাস শুরুর এক সপ্তাহ পর ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
শুক্রবার (২ অক্টোবর) এনসিটিবির ওয়েবসাইটে উচ্চমাধ্যমিক ও সমমান শ্রেণির জন্য নির্ধারিত এসব বিষয়ের পাঠ্যসূচি প্রকাশ করা হয়।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির পাঠদান শুরু হয়। তবে ক্লাস শুরুর সময় এসব বিষয়ের সিলেবাস প্রকাশিত না থাকায় পাঠদানে কিছুটা সমস্যা হচ্ছিল বলে জানা গেছে।
এদিকে একাদশ শ্রেণির বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের নির্ধারিত পাঠ্যবই ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে। এখন সিলেবাস প্রকাশ হওয়ায় পাঠদানে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, এক সপ্তাহ পর হলেও সিলেবাস হাতে পাওয়ায় আগামী সপ্তাহ থেকে কলেজগুলোতে এসব বিষয়ের ক্লাস পুরোদমে চালু করা সম্ভব হবে।
প্রকাশিত নতুন সিলবাস দেখুন এখানে।


