...|...|...

শিক্ষা

এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, রাত ১১:২৬ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, রাত ১১:৫০
Shares
এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো। ইতোমধ্যে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে। অন্য বোর্ডগুলোও পর্যায়ক্রমে তালিকা প্রকাশ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ১ অক্টোবর থেকে তিন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পৃথকভাবে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এসএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের নির্ধারিত সরকারি নীতিমালা ও কোটা অনুসারে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির জন্য নির্বাচন করা হয়েছে।

এসএসসি ও সমমান পরীক্ষার পর উচ্চশিক্ষার পরবর্তী ধাপে শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যেই এই সরকারি বৃত্তি দেওয়া হয়। বৃত্তির মেয়াদ দুই বছর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা প্রতি মাসে ৬০০ টাকা করে পাবেন। এর পাশাপাশি বছরে একবার ৯০০ টাকা দেওয়া হবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা দেওয়া হবে।

চলতি বছরের ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পরীক্ষায় সার্বিক পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশের কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

সিলেট বোর্ডের ফল দেখুন এখানে

চট্টগ্রাম ফলাফল দেখুন

কুমিল্লা বোর্ড