ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হুথি বাহিনীর বিরুদ্ধে ৮৩৫টি লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়েছে। সামরিক মুখপাত্র কর্নেল মজিদ আল-নুজাইলি এই তথ্য জানিয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিমান হামলা, ড্রোন ও আর্টিলারির মাধ্যমে পরিচালিত এসব হামলায় হুথিদের বিভিন্ন শক্তিশালী রিইনফোর্সমেন্ট বা অতিরিক্ত সৈন্যদল ও সাঁজোয়া যান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাইজ গভর্নরেটের ফ্রন্টলাইনে হুথিদের একটি বড় অগ্রাভিযানও সফলভাবে প্রতিহত করেছে সরকারি বাহিনী।
এছাড়া মারিব প্রদেশে পরিচালিত পৃথক অভিযানে অন্তত ২৮৫ জন হুথি যোদ্ধা ও শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্নেল আল-নুজাইলি। পাশাপাশি এই অভিযানে বিদ্রোহী গোষ্ঠীর প্রায় ১৯০টি বিভিন্ন ধরনের যানবাহন ধ্বংস করা হয়েছে।


