...|...|...

বিশ্ব

ট্রাম্প-নেতানিয়াহুকে ‘যমজ শিশু’ আখ্যা দিয়ে ইরানের হুঁশিয়ারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, রাত ৯:৩৫
Shares
ট্রাম্প-নেতানিয়াহুকে ‘যমজ শিশু’ আখ্যা দিয়ে ইরানের হুঁশিয়ারি

ট্রাম্প-নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যমজ শিশু’ হিসেবে আখ্যায়িত করে তীব্র আক্রমণ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তারা এমন এক মৃত্যুর চোরাবালিতে আটকা পড়েছেন যেখান থেকে বড় বড় কথা বা হুমকি দিয়েও রক্ষা পাওয়ার কোনো উপায় নেই।

বুধবার (২১ অক্টোবর) ইরানি বার্তা সংস্থা ফার্স-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, আপনারা পতনের একটি নির্দিষ্ট পথের ওপর রয়েছেন এবং অহংকার কিংবা হুমকির মাধ্যমে যে মৃত্যুর চোরাবালিতে আপনারা আটকে পড়েছেন, তা থেকে কোনোভাবেই আর বের হতে পারবেন না।