প্রয়োজনে মাটি খেয়ে থাকবেন তবুও দেশের এক ইঞ্চি জমি ছাড় দেবেন না বলে জানিয়েছেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহেরদাদ আখলাঘি। এছাড়া নতুন প্রযুক্তির সাহায্যে নিজস্ব লক্ষ্য অর্জনে দেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি জানিয়েছেন যে তিনি তার কর্মদিবসের প্রথম ঘণ্টাই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস অ্যারোস্পেস ফোর্স এবং সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা খাতের বিভিন্ন চাহিদা পূরণে উৎসর্গ করেছেন।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন যে, ইরানের জন্য বারবার আসা হুমকিগুলোর জবাব দেওয়া কেবল কথার লড়াই বা বাগাড়ম্বর নয়; বরং হুমকিগুলোকে কাজে লাগিয়ে দেশের প্রতিরক্ষা প্রস্তুতি ও কার্যকারিতা আরও বাড়িয়ে তোলাই মূল লক্ষ্য।
দৃঢ় কণ্ঠে তিনি বলেন, আমরা মাটি খেয়ে থাকব, তবুও এক ইঞ্চি জমিও ছাড়ব না।


