...|...|...

বিশ্ব

মদিনায় হামলার অভিযোগ অস্বীকার করল হুথিরা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০২
Shares
মদিনায় হামলার অভিযোগ অস্বীকার করল হুথিরা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনা ও পূর্বাঞ্চলের ওপর ড্রোন ভূপাতিত করার দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, তারা সৌদি আরবের বিরুদ্ধে এ ধরনের কোনো সামরিক অভিযান পরিচালনা করেনি।

বুধবার (২১ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সৌদি নেতৃত্বাধীন জোট কর্তৃক মদিনা ও পূর্বাঞ্চলের ওপর দিয়ে ড্রোন প্রতিহত করার দাবির জবাবে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই মন্তব্য করেন। তিনি জানান, হুথি বাহিনী সৌদি আরবের দিকে কোনো ড্রোন নিক্ষেপ করেনি।