...|...|...

বিশ্ব

এবার সৌদিকে বাদ দিয়ে তুরস্ক-পাকিস্তানের ‘বদর চুক্তি’ সই, সাথে রয়েছে ২ মুসলিম দেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১১
Shares
এবার সৌদিকে বাদ দিয়ে তুরস্ক-পাকিস্তানের ‘বদর চুক্তি’ সই, সাথে রয়েছে ২ মুসলিম দেশ

ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং নিজ নিজ দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে তুরস্ক, কাতার, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া। 

বুধবার (২১ অক্টোবর) দোহার দফতরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, পারস্পরিক সহযোগিতা আরও গভীর করা এবং অংশীদারত্ব জোরদার করার আকস্মিক পদক্ষেপ হিসেবে দেশগুলো দোহার মাটিতে ‘বদর সমঝোতা স্মারক’-এ স্বাক্ষর করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির পেছনে যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। এছাড়া সামরিক উৎপাদন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, সামরিক সক্ষমতা শক্তিশালী করা এবং প্রযুক্তিগত সামরিক প্রশিক্ষণ ও গবেষণা-উন্নয়নের ক্ষেত্রে যৌথভাবে কাজ করার উদ্দেশেই এই চুক্তিটি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিটি দেশের নিজস্ব অনন্য সামরিক উৎপাদন সক্ষমতাকে কাজে লাগিয়ে এই উদ্যোগ সহযোগিতা ও সংহতি বাড়াবে, দেশের প্রতিরক্ষা শিল্প খাতকে সমৃদ্ধ করবে এবং মিত্র ও বন্ধুভাবাপন্ন দেশগুলোর প্রয়োজন মেটাতে সহায়তা করবে।

ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এবং একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্পের অধিকারী তুরস্ক পারমাণবিক যুদ্ধের আশঙ্কার মধ্যে উপসাগরীয় দেশগুলোকে তাদের প্রতিরক্ষা জোরদার করতে সাহায্য করে আসছে। উল্লেখ্য, কাতারে তুরস্কের নিজস্ব একটি সামরিক ঘাঁটিও রয়েছে।

এর আগে, গত আগস্ট মাসে আঙ্কারা পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান এবং সৌদি আরবের সাথে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছিল, যার শর্ত অনুযায়ী যেকোনো এক পক্ষের ওপর আক্রমণ হলে তা সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি ইন্দোনেশিয়ার সাথেও আঙ্কারার অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক রয়েছে, বিশেষ করে প্রতিরক্ষা শিল্প খাতে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘বদর’ নামের এই চুক্তিটি অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিরক্ষা শিল্পগুলোর মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং নিরাপত্তা প্রচার ও অভিন্ন লক্ষ্য অর্জনে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে তুলবে।