...|...|...

চাকরি

এইচএসসি পাসেই নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হওয়ার সুযোগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৩২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২১
Shares
এইচএসসি পাসেই নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হওয়ার সুযোগ

ছবি: এআই জেনারেটেড

বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৭বি ব্যাচে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। ১৫ আগস্ট থেকে শুরু হওয়া আবেদন চলবে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

পদের নাম: অফিসার ক্যাডেট

ব্যাচের নাম: ২০২৭বি ব্যাচ

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

চাকরির ধরন: স্থায়ী

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি হতে হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত বা অবিবাহিতা।

বয়সসীমা: ১ জুলাই ২০২৭ তারিখে সাড়ে ১৬ থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২৩ বছর। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

বেতন: বাংলাদেশ নৌবাহিনীর বেতনক্রম অনুযায়ী।

প্রশিক্ষণ: ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ রয়েছে।

চিকিৎসা: সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা।

কর্মস্থল: যে কোনো স্থান।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, সাক্ষাৎকার এবং লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ

আবেদন যেভাবে: অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সাথে ৩০০×৩০০ সাইজের ছবি এবং ৩০০×৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। 

আবেদন ফি: আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযোগ্য ১ হাজার টাকা দিতে হবে।

বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন

আবেদন শুরু: ১৫ আগস্ট ২০২৬

আবেদনের শেষ সময়: ৬ নভেম্বর ২০২৬।