...|...|...

চাকরি

সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে বড় নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেই আবেদন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ৯:০৯
Shares
সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে বড় নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেই আবেদন

ছবি: সংগৃহীত

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর আওতাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও অডিট অধিদফতরগুলোতে ৩৪৭ জনবল নিয়োগ দেওয়া হবে। চারটি পদে এসব নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অষ্টম শ্রেণি, এসএসসি ও এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, চারটি পদে জনবল নেওয়া হবে। পদগুলো হলো-

১. জুনিয়র অডিটর: ৭০টি
২. কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৬২টি
৩. অফিস সহায়ক: ২০৯টি
৪. ড্রাইভার: ৬টি।

শিক্ষাগত যোগ্যতা ও বেতন

১. জুনিয়র অডিটর

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।

২. কম্পিউটার মুদ্রাক্ষরিক

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।

৩. অফিস সহায়ক

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

৪. ড্রাইভার

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে সিএজি কার্যালয়ের টেলিটক নিয়োগ পোর্টালের মাধ্যমে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য, শর্তাবলি ও নির্দেশনা নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।