...|...|...

চাকরি

নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন করবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩৬
Shares
নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির সেলাই মেশিন অপারেটর বিভাগ ট্রেইনার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ২ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: ট্রেইনার
বিভাগ: সেলাই মেশিন অপারেটর
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
অন্যান্য যোগ্যতা: কর্মশালা বা ওয়ার্কশপ পরিবেশে তরুণদের প্রশিক্ষণ প্রদানের অভিজ্ঞতাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর 

কর্মস্থল: চট্টগ্রাম (মীরসরাই)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।