...|...|...

চাকরি

জনবল নিয়োগ দেবে জাতীয় সঞ্চয় অধিদফতর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪৯
Shares
জনবল নিয়োগ দেবে জাতীয় সঞ্চয় অধিদফতর

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য ১৩ থেকে ২০ গ্রেডের জনবল নিয়োগ দেবে অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সঞ্চয় অধিদফতর। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত আটটি পদে মোট ৯৫ জন নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে ২৯ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত আলাদা। স্নাতক, উচ্চমাধ্যমিক, মাধ্যমিক ও জেএসসি বা সমমান পাস প্রার্থীদের জন্য রয়েছে আবেদনের সুযোগ।

চাকরির বিবরণ

প্রতিষ্ঠান নাম: জাতীয় সঞ্চয় অধিদফতর
পদসংখ্যা: ৮টি
মোট নিয়োগ: ৯৫ জন
বেতন গ্রেড: ১৩ থেকে ২০

১. হিসাবরক্ষক
পদসংখ্যা: ৯ জন
গ্রেড: ১৩
বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা
যোগ্যতা: বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।

২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩ জন
গ্রেড: ১৩
বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

৩. উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৩ জন
গ্রেড: ১৪
বেতন: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

৪. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪ জন
গ্রেড: ১৪
বেতন: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

৫. গাড়িচালক
পদসংখ্যা: ১ জন
গ্রেড: ১৫
বেতন: ২২,৮০০–৫৫,২০০ টাকা
যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ইস্যু করা বৈধ হালকা বা ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালনায় দক্ষ হতে হবে।

৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৪০ জন
গ্রেড: ১৬
বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৭. ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ২ জন
গ্রেড: ১৬
বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৮. অফিস সহায়ক
পদসংখ্যা: ৩৩ জন
গ্রেড: ২০
বেতন: ২০,০০০–৪৮,৪০০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের জাতীয় সঞ্চয় অধিদফতরের নিয়োগসংক্রান্ত অনলাইন আবেদন পোর্টালে প্রবেশ করে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, প্রয়োজনীয় দক্ষতা, আবেদন ফি ও অন্যান্য শর্ত মূল বিজ্ঞপ্তি থেকে যাচাই করে নেওয়া উচিত। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।