...|...|...

চাকরি

আকর্ষণীয় বেতনে ১১৬৯ পদে চাকরি দেবে ই-জোন এইচআরএম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১০:২৪ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১০:৪০
Shares
আকর্ষণীয় বেতনে ১১৬৯ পদে চাকরি দেবে ই-জোন এইচআরএম

ছবি: এআই

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ই-জোন এইচআরএম লিমিটেড। প্রতিষ্ঠানটি আউটসোর্সিং চুক্তির আওতায় মোট ১ হাজার ১৬৯ জনকে নিয়োগ দেবে। একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে প্রস্তাবিত প্রকল্পের জন্য দেশের ৫৩টি জেলা ও ঢাকায় এসব পদে কর্মী নেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাঠপর্যায়ে পাঁচ ক্যাটাগরির পদে এবং ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে (পিএমইউ) তিন ক্যাটাগরির পদে নিয়োগ দেওয়া হবে। পদভেদে মাসিক বেতন ৩২ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত।

পদ ও বেতন-ভাতা

১. ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর: ২৬টি পদ। বেতন ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা। কর্মস্থল জেলা পর্যায়।

২. উপজেলা ডাটা ম্যানেজমেন্ট ফ্যাসিলিটেটর: ২০০টি পদ। বেতন ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা। কর্মস্থল উপজেলা পর্যায়।

৩. ইউনিয়ন ডাটা ফ্যাসিলিটেটর: ৮০০টি পদ। বেতন ৩২ হাজার থেকে ৩৫ হাজার টাকা। কর্মস্থল ইউনিয়ন পর্যায়।

৪. ডাটা কোয়ালিটি মনিটর: ২৬টি পদ। বেতন ৪৫ হাজার থেকে ৫০ হাজার টাকা। কর্মস্থল জেলা পর্যায়।

৫. ডাটা কোয়ালিটি ফ্যাসিলিটেটর: ৯২টি পদ। বেতন ৩৫ হাজার থেকে ৩৮ হাজার টাকা। কর্মস্থল জেলা পর্যায়।

৬. ডাটা মনিটরিং এক্সিকিউটিভ: ২১টি পদ। বেতন ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা। কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট, ঢাকা।

৭. টেকনিক্যাল এক্সপার্ট-সিস্টেম অপারেশনস: ২টি পদ। বেতন ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকা। কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট, ঢাকা।

৮. প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট: ২টি পদ। বেতন ৫০ হাজার থেকে ৫৫ হাজার টাকা। কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট, ঢাকা।

চাকরির মেয়াদ

নিয়োগপ্রাপ্তদের প্রস্তাবিত মেয়াদ হবে ১৬ থেকে ১৮ মাস।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২ নভেম্বর ২০২৬।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।