...|...|...

চাকরি

জনবল নিয়োগ দিচ্ছে যমুনা ইলেক্ট্রনিক্স, আবেদন অনলাইনে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, দুপুর ১:৩৮
Shares
জনবল নিয়োগ দিচ্ছে যমুনা ইলেক্ট্রনিক্স, আবেদন অনলাইনে

ছবি: সংগৃহীত

যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড ‘হেড অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অপারেশনস’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই বিবিএ ডিগ্রিধারী হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড
বিভাগের নাম:    ইলেক্ট্রনিক্স
পদের নাম: হেড অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অপারেশনস
পদসংখ্যা: ১ জন

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা:    বিবিএ (ম্যানেজমেন্ট)
অভিজ্ঞতা: ১৫ বছর
বেতন ও অন্যান্য সুবিধা:    আলোচনা সাপেক্ষে
বয়সসীমা:সর্বনিম্ন ৪০ বছর

আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড।