বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনে ৩৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি ‘ঋণ ও উন্নয়ন কর্মী’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে না। নির্ধারিত তারিখে সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নেওয়া যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ছয়টি জেলার নির্ধারিত কেন্দ্রে আগামী ৩১ অক্টোবর ২০২৬ সকাল ১০টায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
পদের বিবরণ
পদের নাম: ঋণ ও উন্নয়ন কর্মী
পদসংখ্যা: ৩৫০টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের ফলাফল (জিপিএ ২.৫-এর নিচে) গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর। ৩১ অক্টোবর ২০২৬ তারিখে বয়স গণনা করা হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
শিক্ষানবিশকালের প্রথম তিন মাস মাসিক বেতন ২০ হাজার টাকা। চতুর্থ মাস থেকে এইচএসসি পাস প্রার্থীদের বেতন ২৭ হাজার ৯৫০ টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের বেতন ২৯ হাজার ৭৪৭ টাকা।
যোগদানের ছয় মাস পর কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ী করার সুযোগ রয়েছে।
এ ছাড়া কনফার্মড প্রভিডেন্ট ফান্ড, দুটি উৎসব ভাতা, গ্র্যাচুইটি, চিকিৎসা সহায়তা এবং নারী কর্মীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা রয়েছে।
কর্মস্থল
নিয়োগপ্রাপ্তদের মাঠপর্যায়ে কাজ করতে হবে। কর্মস্থল হিসেবে ভোলা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে অন্যান্য জেলার কর্মস্থলেও কাজ করার মানসিকতা থাকতে হবে।
সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান
তারিখ: ৩১ অক্টোবর ২০২৬
সময়: সকাল ১০টা
সাক্ষাৎকারের কেন্দ্র:
ভোলা: কোস্ট ভোলা কেন্দ্র, সার্কিট হাউজরোড, খেয়াঘাট রোড, ভোলা।
বরিশাল: কোস্ট বরিশাল কেন্দ্র, ফুলবাড়ি হাউজ, নবগ্রাম রোড, বরিশাল।
নোয়াখালী: কোস্ট নোয়াখালী কেন্দ্র, বাড়ি ১, রোড নং ২, হাউজিং স্টেট, মাইজদীকোর্ট, নোয়াখালী।
কুমিল্লা: কোস্ট কুমিল্লা কেন্দ্র, বাগিচাগাঁও, রূপসীবাংলামোড়, ইসলাম মঞ্জিল, ২য় তলা, কুমিল্লা।
চট্টগ্রাম: কোস্ট চট্টগ্রাম কেন্দ্র, বাড়ি ২৬১, রোড নং ১১, আবাসিক এলাকা, চান্দগাঁও, চট্টগ্রাম।
কক্সবাজার: কোস্ট কক্সবাজার কেন্দ্র, লাইটহাউজ রোড, কলাতলী, কক্সবাজার।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য কোস্ট ফাউন্ডেশনের ওয়েবসাইট www.coastbd.net ভিজিট করুন।


