বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (টিসিডিও)’ পদে কর্মী নিয়োগ দেবে। এ পদে আগ্রহী যোগ্য বাংলাদেশি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের ব্র্যাকের মাঠপর্যায়ের কার্যালয়ে কাজ করতে হবে।
পদের নাম: ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (টিসিডিও)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
কর্মস্থল: ব্র্যাকের মাঠ কার্যালয়।
শিক্ষাগত যোগ্যতা
আবেদন করতে প্রার্থীকে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা
মাইক্রোফাইন্যান্স খাতে অভিজ্ঞ প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। পাশাপাশি বিক্রয় বা বিপণন প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালনায় দক্ষ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তদের প্রথম ছয় মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এ সময়ে মাসিক বেতন হবে ২৮ হাজার টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করে চাকরি নিয়মিত হলে মাসিক বেতন বেড়ে দাঁড়াবে ৩৪ হাজার ৫৪৬ টাকা।
এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কর্মীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবনবিমা, মোটরসাইকেল ভাতা এবং যাতায়াত ভাতা।
কর্মদক্ষতার ভিত্তিতে ইনসেনটিভ, বোনাস ও সেরা কর্মীর পুরস্কার পাওয়ার সুযোগও রয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী পদোন্নতি ও পেশাগত উন্নয়নের সুযোগ দেওয়া হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা ব্র্যাকের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া বিডিজবস ডটকমের মাধ্যমেও আবেদন করার সুযোগ রয়েছে।
আবেদনের ওয়েবসাইট: https://careers.brac.net/
আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬।


