...|...|...

চাকরি

সিটি গ্রুপে অফিসার পদে নারায়ণগঞ্জে চাকরির সুযোগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, রাত ১১:৫১ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৬
Shares
সিটি গ্রুপে অফিসার পদে নারায়ণগঞ্জে চাকরির সুযোগ

ছবি: সংগৃহীত

বেসরকারি প্রতিষ্ঠান সিটি গ্রুপে কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সিটি গ্রুপ

পদের নাম: কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর

বেতন: মাসিক ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি অথবা ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে এমএসসি ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে এক থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি উৎপাদনের প্রতিটি ধাপের প্রক্রিয়া পর্যবেক্ষণ ও মান নিয়ন্ত্রণের কাজে দক্ষতা থাকতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জানতে সিটি গ্রুপের প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৭ নভেম্বর ২০২৬।