বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন ২০০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মাইক্রোফাইন্যান্স বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে মাঠপর্যায়ে কাজের জন্য এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। স্থায়ীকরণের পর নির্বাচিত কর্মীদের মাসিক বেতন-ভাতা হবে ৩৩ হাজার টাকা।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন
পদের নাম: ট্রেইনি অফিসার, মাইক্রোফাইন্যান্স
পদসংখ্যা: ২০০টি
কাজের ধরন: মাঠপর্যায়ের কাজ
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
আবেদনের শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা ও বয়স
আবেদনকারীদের স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা অনার্স ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা: ২৬ থেকে ৩৮ বছর।
কাজের দায়িত্ব
নিয়োগপ্রাপ্ত ট্রেইনি অফিসারদের নির্ধারিত কর্ম এলাকায় বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যে রয়েছে-
মাঠপর্যায়ে সমীক্ষা চালিয়ে নতুন সদস্য নির্বাচন ও ভর্তি করা।
ঋণের প্রস্তাব তৈরি এবং উপযুক্ত জামিনদার নির্বাচন করা।
ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা।
কেন্দ্রের সদস্যদের কাছ থেকে কিস্তি ও সঞ্চয় আদায় নিশ্চিত করা।
বকেয়া কিস্তি আদায়ে সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
সদস্যদের পাসবইয়ের ব্যবহার, ঋণের সঠিক ব্যবহার ও সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে সচেতন করা।
প্রশিক্ষণকাল ও বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রথমে তিন সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময়ে থাকা ও খাওয়ার খরচ বহন করবে প্রতিষ্ঠান।
প্রশিক্ষণ বা শিক্ষানবিশকালীন মূল বেতন এবং বিভিন্ন ভাতাসহ মাসিক মোট বেতন-ভাতা ২৬ হাজার টাকা। চাকরিতে স্থায়ীকরণের পর এ পরিমাণ বেড়ে হবে ৩৩ হাজার টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা
প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রযোজ্য ক্ষেত্রে কর্মীরা অতিরিক্ত বিভিন্ন ভাতা পাবেন। এর মধ্যে রয়েছে-
দূরত্ব ভাতা: ৭৫০ থেকে ২,৫০০ টাকা।
স্ট্র্যাটেজিক রিজিওনাল অ্যালাউন্স: নির্ধারিত অঞ্চলে ১,৫০০ টাকা।
নারী কর্মীদের জন্য সুরক্ষা ভাতা: ১,২০০ টাকা।
এ ছাড়া টিএ ও ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, আংশিক ভর্তুকিতে অর্ধবার্ষিক লাঞ্চ সুবিধা এবং সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ রয়েছে।
অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে বছরে তিনটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনস্যুরেন্স, বার্ষিক বেতন বৃদ্ধি এবং কর্মদক্ষতার ভিত্তিতে ইনসেনটিভ।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের শক্তি ফাউন্ডেশনের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে। যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।


