...|...|...

চাকরি

কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে ২৭৪ পদে বড় নিয়োগ, আবেদন অনলাইনে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, রাত ১০:২৮
Shares
কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে ২৭৪ পদে বড় নিয়োগ, আবেদন অনলাইনে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি) ১৯টি পদে মোট ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)

পদের সংখ্যা: ১৯ পদে ২৭৪ জন

চাকরির ধরন: স্থায়ী

কর্মস্থল: যেকোনো স্থান

প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

বয়স: ১৪ অক্টোবর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) এই http://bcic.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু করে ১২ নভেম্বর, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।