দেশে সরকারি ও বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠান চলতি সপ্তাহে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলোয় পদ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়াও ভিন্ন। কোনো প্রতিষ্ঠানে লিখিত ও মৌখিক পরীক্ষা হয়ে থাকে, আবার কোনো প্রতিষ্ঠানে শুধুই মৌখিক পরীক্ষা হয়।
এছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে আবেদন প্রক্রিয়াও ভিন্ন থাকে। কোনো প্রতিষ্ঠানে অনলাইনে, আবার কোনো প্রতিষ্ঠানে সরাসরি ডাকযোগের মাধ্যমে আবেদনের সুযোগ থাকে প্রার্থীদের। এক্ষেত্রে ছোট কিছু ভুল হলেই সব বিফলে যায়। তাই ‘চ্যানেল টাইমস টুডে’র সাপ্তাহিক আয়োজনে সপ্তাহের বাছাই করা কিছু সেরা চাকরির খবর দেখে নেয়া যাক একনজরে-
১.চাকরি দিচ্ছে পুলিশের সিআইডি বিভাগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ: পৃথক তিন পদে মোট ১৮ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়, সিআইডি, ঢাকা। পদ অনুযায়ী এসএসসি পাসেও আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ০৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
২. চাকরি দিচ্ছে কম্পিউটার কাউন্সিল, আবেদন অনলাইনে: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) পৃথক তিন পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
৩. আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে শক্তি ফাউন্ডেশন, আছে ফোন বিল-পিএফ, সপ্তাহে ২ দিন ছুটি: বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন ‘ট্রেইনি অফিসার, মাইক্রোফাইন্যান্স (মাঠপর্যায়ের কাজের জন্য)’ পদে ২০০ জনকে নিয়োগ দেবে।
নিয়োগপ্রাপ্তদের জন্য বেতন ছাড়াও ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল ফোন বিল, অর্ধবার্ষিক লাঞ্চ সুবিধা (আংশিক ভতুর্কি), ২ দিন সাপ্তাহিক ছুটি, উৎসব বোনাস ৩টি, প্রভিডেন্ট ফান্ড (পিএফ), গ্র্যাচুইটি, ইনস্যুরেন্স, বার্ষিক বেতন বৃদ্ধি এবং পারফরম্যান্স অনুযায়ী ইনসেনটিভ সুবিধা রয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ০৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
৪.আনসার-ভিডিপিতে ২২৮ জনের বিশাল নিয়োগ, ৮ম শ্রেণি-এসএসসি পাসেও আবেদনের সুযোগ: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গ্রেডে ১৬ পদে মোট ২২৮ জনকে নিয়োগ দেবে। পদ অনুযায়ী ৮ম শ্রেণি ও এসএসসি পাসেও আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
৫. ইউনিয়ন পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ: জনবল নেবে নেত্রকোনা জেলা প্রশাসক। ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে ৮৬ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের অধীন ইউনিয়ন পরিষদ। পদটিতে এইচএসসি পাসেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


