...|...|...

চাকরি

জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন স্নাতক পাসে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, দুপুর ১:৪৩
Shares
জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন স্নাতক পাসে

ছবি: সংগৃহীত

বেসরকারি খাতের আস্থাশীল বাণিজ্যিক ব্যাংক ‘ব্র্যাক ব্যাংক পিএলসি’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের আওতায় ‘অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার, সিস্টেম সিকিউরিটি অ্যান্ড রিস্কস, ইনফরমেশন সিকিউরিটি’ পদে লোকবল নিয়োগ দেবে। সাইবার সিকিউরিটি ও আইটি নিরাপত্তা বিষয়ে দক্ষ প্রার্থীরা ২৬ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম, পদবি ও পদসংখ্যা
পদের নাম: অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার (সিস্টেম সিকিউরিটি অ্যান্ড রিস্কস, ইনফরমেশন সিকিউরিটি)

পদবি গ্রেড: ওজি-২ থেকে এসও

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা

ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা, অন্যান্য যোগ্যতা ও সার্টিফায়েড দক্ষতা

  • অভিজ্ঞতা: ইনফরমেশন সিকিউরিটিতে সরাসরি অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা নেটওয়ার্ক ও অবকাঠামো নিরাপত্তায় জোর অভিজ্ঞতাসহ ইনফরমেশন সিস্টেমস/ইনফ্রাস্ট্রাকচারে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং খাতে অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
  • পেশাগত সনদ: সিইএইচ/সিপিইএইচ, সিএইচএফআই , জিসিআইএ/জিসিআইএইচ, সিপিটি/এলপিটি, সিআইএসএসও/সিসিআইএসএসও, সিআইএসএ, আইএসও ২৭০০১ লিড ইমপ্লিমেন্টার/অডিটর–এর মতো শিল্প–স্বীকৃত যেকোনো সনদধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • নিরাপত্তা অবকাঠামো পরিচালনা, ঝুঁকি মূল্যায়ন, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং এবং এনআইএসটি, ওডব্লিউএএসপি, পিসিআই–ডিএসএস, আইএসও ২৭০০১, কোবিট ইত্যাদি সিকিউরিটি ফ্রেমওয়ার্কে ভালো জ্ঞান থাকতে হবে।

প্রধান দায়িত্বগুলো

  • সংস্থার তথ্য নিরাপত্তা কৌশল, নীতি, প্রসেস ও ইনসিডেন্স রেসপন্স উন্নয়নে কাজ করা।
  • এন্টারপ্রাইজ সিকিউরিটি সমাধান, যেমন এক্সডিআর, ডিএলপি, সিআইইএম, থ্রেট ইন্টেলিজেন্স, এমএফএ ও পাসওয়ার্ড/অ্যাকসেস ম্যানেজমেন্ট পরিচালনা করা।
  • থার্ড–পার্টি সাইবার সিকিউরিটি ভেন্ডরদের তদারকি করা এবং সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ঝুঁকি মূল্যায়ন করা।

সুযোগের সাম্যতা

ব্র্যাক ব্যাংক নারী-পুরুষ-নির্বিশেষে সব লিঙ্গ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কাজের সমান সুযোগ প্রদান করে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত বেতন ও সুবিধাগুলো প্রদান করা হবে।

কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ব্র্যাক ব্যাংকের অফিশিয়াল পোর্টালের মাধ্যমে ২৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।