বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে কর্মী নিয়োগ দেবে। এ পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। আবেদন করার সুযোগ থাকছে আগামী ১৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৪-এর মধ্যে ন্যূনতম ৩ থাকতে হবে।
এ ছাড়া এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ–৫-এর মধ্যে কমপক্ষে ৪ থাকতে হবে। অথবা ও/এ লেভেলের সমমানের ফলাফল থাকতে হবে।
বয়সসীমা: ১৮ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা: প্রার্থীর বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, নেতৃত্ব দেওয়ার গুণাবলি এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাও থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীদের এক বছরের সমন্বিত শিক্ষা ও রোটেশনাল ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে হবে। এ সময়ে মাসিক বেতন হবে ৮৩ হাজার টাকা।
প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর প্রার্থীদের ‘জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (জেএভিপি)’ পদে নিয়োগ দেওয়া হবে। তখন মাসিক বেতন বেড়ে দাঁড়াবে ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। এর সাথে প্রযোজ্য অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে নারী প্রার্থী এবং বৈচিত্র্যময় পটভূমি থেকে আসা প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর ২০২৬।
চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন করতে এই লিংকে প্রবেশ করুন।

