...|...|...

চাকরি

ওয়ালটনে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৫৩
Shares
ওয়ালটনে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন

ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি ই-বাইক সার্ভিস টেকনিশিয়ান পদে ১০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

গত ২৮ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: ই-বাইক সার্ভিস টেকনিশিয়ান

লোকবল নিয়োগ: ১০ জন

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি পাস

অন্যান্য যোগ্যতা: ই-বাইকের সম্পূর্ণ পরিদর্শন, ত্রুটি নির্ণয় ও মেরামত কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: কারখানায়

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, ওভারটাইম ভাতা এবং বছরে দুটি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৭ নভেম্বর ২০২৬