...|...|...

চাকরি

চাকরি দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন অনলাইনে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৭
Shares
চাকরি দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন অনলাইনে

ছবি: সংগৃহতি

প্রিমিয়ার ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইভিপি অ্যান্ড হেড অব কমপ্লায়েন্স পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ২৬ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রিমিয়ার ব্যাংক পিএলসি
পদের নাম: ইভিপি অ্যান্ড হেড অব কমপ্লায়েন্স
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: ব্যাংকিং, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি, আইন, ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন সংক্রান্ত বিষয়াবলি, রেগুলেটরি কমপ্লায়েন্স, এএমএল/সিএফটি (AML/CFT) কমপ্লায়েন্স, গভর্ন্যান্স এবং রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজের দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ৪৩ থেকে ৫৫ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।