পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজধানী ঢাকার অন্যতম অভিজাত হোটেলটি রিসেপশনিস্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।এরই মধ্যে ২৬ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁও
পদের নাম: রিসেপশনিস্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা, এমএস অফিস প্যাকেজ এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষ হতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: হোটেলে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: প্রতিযোগিতামূলক বেতন কাঠামো
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


