...|...|...

চাকরি

চাকরি দেবে আকিজ গ্রুপ, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন উৎসব বোনাস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, বিকেল ৩:২৬
Shares
চাকরি দেবে আকিজ গ্রুপ, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন উৎসব বোনাস

ছবি: সংগৃহীত

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কারখানায় মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।এরই মধ্যে ২৬ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ প্লাস্টিকস
পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মেডিক্যাল ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: প্রয়োজন সাপেক্ষে কর্মীদের প্রাথমিক চিকিৎসা (ফার্স্ট-এইড) প্রদানে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর 

কর্মস্থল: গাজীপুর
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস। 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।