ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী, ময়মনসিংহে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি তিন পদে মোট চারজনকে নিয়োগ দেবে। ২৭ আগস্ট থেকে শুরু হওয়া আবেদন চলবে ২০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী, ময়মনসিংহ
পদের নাম: সহকারী শিক্ষক
বিষয়/বিভাগ/দপ্তর: সংগীত
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: বিএড থাকলে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) এবং বিএড না থাকলে ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
পদের নাম: অফিস সুপারিন্টেন্ডেন্ট
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)। সেনাবাহিনীর অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বেতন ও ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদন শুরু: ২৭ আগস্ট ২০২৬
আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।


