...|...|...

চাকরি

সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১৭
Shares
সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ

সেনাবাহিনীতে চাকরি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর টেকনিক্যাল শাখায় ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ‘ট্রেড-১’ এর এ পদে আবেদন করতে পারবেন এসএসসি বা সমমান পাস প্রার্থীরা। আগ্রহী প্রার্থীরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: সৈনিক

শাখার নাম: টেকনিক্যাল শাখা, ট্রেড-১

পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে। মাদরাসা, কারিগরি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এ ছাড়া কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে তিন মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে।

বয়সসীমা: ১৭ থেকে ২৩ বছর।

শারীরিক যোগ্যতা: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি এবং ওজন ৪৯ কেজি হতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হলেও আবেদন করা যাবে। তাদের বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি ও ওজন ৪৯ কেজি হতে হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

বেতন ও অন্যান্য সুবিধা: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন। সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে: টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস অথবা অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের সাথে ৩০০×৩০০ সাইজের ছবি ও ৩০০×৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অনলাইনে আবেদনকারীদের প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট না করলে পরে তা প্রিন্ট করা যাবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি ২০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা। মোট ৩০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬।