ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিতে তিনটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো-ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি ক্যাশ অফিসার। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ ৪- এর মধ্যে ন্যূনতম ৩.০০ অথবা ৫- এর মধ্যে ৩.৭৫ থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
বেতন: মাসিক ৭০ হাজার টাকা। এক বছর পর সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৯৭ হাজার ৪৮৩ টাকা।
অন্যান্য সুবিধা: দ্রুত ক্যারিয়ার উন্নয়নের সুযোগ, বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ, ঊর্ধ্বতন ব্যবস্থাপনার সাথে সরাসরি কাজের সুযোগ, প্রতিযোগিতামূলক সুবিধা ও উন্নত কর্মপরিবেশ।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ ৪- এর মধ্যে ন্যূনতম ৩.০০ অথবা ৫- এর মধ্যে ৩.৭৫ থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
বেতন: মাসিক ৪০ হাজার টাকা। এক বছর পর অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৫৯ হাজার ২৪৫ টাকা।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতামূলক অন্যান্য সুবিধা।
পদের নাম: ট্রেইনি ক্যাশ অফিসার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ ৪- এর মধ্যে ন্যূনতম ২.৫০ অথবা ৫- এর মধ্যে ৩.১২ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশি নাগরিক হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় কার্যকর যোগাযোগ দক্ষতা থাকতে হবে। দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনা ও এমএস অফিসে দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
বেতন: মাসিক ২৬ হাজার টাকা। এক বছর পর ট্রেইনি ক্যাশ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৪১ হাজার ৪১০ টাকা।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতামূলক অন্যান্য সুবিধা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: দেশের যেকোনো স্থান
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ডাচ্-বাংলা ব্যাংকের অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য জানতে বা আবেদন করতে নির্ধারিত লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬।



