প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন (এনজিও)সংস্থাটি প্রধান নির্বাহী পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং ২জন বিশিষ্ট পরিচয়দানকারী ব্যক্তির নাম, যোগাযোগের ঠিকানা, মোবাইল/ফোন নম্বর উল্লেখসহ আবেদনপত্র ২০ নভেম্বর মধ্যে সভাপতি, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, আই/১-গ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ডাক/কুরিয়ার সার্ভিস/সরাসরি/ই-মেইলের [email protected] মাধ্যমে প্রেরণ করতে হবে। প্রাথমিক বাছাইকৃত প্রার্থীগণকে সাক্ষাতকারের জন্য বিবেচিত হলে স্থান, তারিখ ও সময় আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে/ই-মেইল আইডির মাধ্যমে জানানো হবে।
প্রতিষ্ঠানের নাম: প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র
পদের নাম: প্রধান নির্বাহী
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা: বেসরকারি সুপ্রতিষ্ঠিত জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ের এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠান অথবা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক/ উপ-নির্বাহী পরিচালক/ পরিচালক/ হেড অব মাইক্রোফাইন্যান্স/এমডি/ডিএমডি/SVP/CFO/সমমান কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক। প্রাথমিক অবস্থায় ১ বছরের জন্য চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ প্রদান করা হবে। সন্তোষজনকভাবে ১ বছর অতিক্রান্ত হওয়ার পর চাকরি স্থায়ী করা হবে। চাকরি স্থায়ী হলে সংস্থার নীতিমালা অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
কর্মক্ষেত্র: প্রশিকা কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা। তবে নিয়মিত মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে যেতে হবে।
বয়সসীমা: ০১.০৭.২০২৬ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর। তবে অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
দায়িত্ব
- প্রতিষ্ঠানের রূপকল্প ও লক্ষ্য নির্ধারণ করার পাশাপাশি দীর্ঘমেয়াদি কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা।
- বার্ষিক বাজেট প্রণয়ন, অর্থের উৎস তৈরি, অনুদান ও তহবিল সংগ্রহ, অর্থের সঠিক ব্যবহার এবং আর্থিক স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করা।
- প্রশাসনিক ও মানবসম্পদ ব্যবস্থাপনায় দক্ষ কর্মী নিয়োগ ও মূল্যায়ন, কর্মীদের দিকনির্দেশনা প্রদান, অভ্যন্তরীণ নীতিমালা বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা।
- প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা এবং দাতা ও অংশীদারদের সাথে যোগাযোগ রক্ষা, জনসচেতনা সৃষ্টি এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কার্যকর সম্পর্ক বজায় রাখা।
- কর্মীদের প্রশিক্ষণ, দক্ষতা ও উন্নয়নে যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ।
- প্রকল্প গ্রহণ, প্রকল্পের মান যাচাই এবং নতুন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা।
- পর্ষদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


