...|...|...

চাকরি

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩১
Shares
মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

ছবি: সংগৃহীত

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ১০ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার
বিভাগ: পিআর অ্যান্ড স্ট্রাটেজিক কনটেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: পাবলিক রিলেশনস ও মার্কেটিংয়ে এমবিএ/ইংরেজি, গণযোগাযোগ ও সাংবাদিকতায় এমএ। 
অন্যান্য যোগ্যতা: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ডিজিটাল কন্টেন্টের প্রবণতা এবং দর্শকদের সম্পৃক্ত করার কৌশলগুলো সম্পর্কে ভালো বোঝাপড়া। এমএস অফিস এবং ডিজিটাল কন্টেন্ট ব্যবস্থাপনা ও যোগাযোগের প্রাসঙ্গিক টুলগুলো ব্যবহারে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (গুলশান)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।