...|...|...

চাকরি

ঢাকায় কানাডা হাইকমিশনে চাকরি, আবেদন অনলাইনে

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৩
Shares
ঢাকায় কানাডা হাইকমিশনে চাকরি, আবেদন অনলাইনে

ছবি: সংগৃহীত

ঢাকায় হাইকমিশন অব কানাডা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকাস্থ দূতাবাসটি কমন সার্ভিসেস ক্লার্ক পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বছরে ১০ লাখ ৫৫ হাজার ৩৫১ টাকা বেতন ছাড়াও আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: কানাডা হাইকমিশন
পদের নাম: কমন সার্ভিসেস ক্লার্ক 
পদসংখ্যা: ০১টি 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সাধারণ অফিস কার্যপদ্ধতি সংক্রান্ত দক্ষতা। 
অভিজ্ঞতা: অফিসের প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা।
চাকরির ধরন: ফুলটাইম
কাজের সময়: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা, তবে স্বল্প নোটিশে (ওভারটাইম) অতিরিক্ত সময় কাজ করার মানসিকতা থাকতে হবে।
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: কানাডা হাইকমিশন, ঢাকা 
বেতন: বছরে বেতন ১০,৫৫,৩৫১ টাকা (অপরিবর্তনযোগ্য)
অন্যান্য সুবিধা: বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৬