...|...|...

চাকরি

অভিজ্ঞতা ছাড়াই ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৫৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২৬
Shares
অভিজ্ঞতা ছাড়াই ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

ইস্টার্ন ব্যাংকে চাকরি। ছবি: সংগৃহীত

অভিজ্ঞতা ছাড়াই স্নাতক পাস প্রার্থীদের চাকরির সুযোগ দিচ্ছে বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি। ব্যাংকটির কার্ড সেলস বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

বিভাগ: কার্ড সেলস

পদের নাম: ট্রেইনি অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

বেতন: ৩১,০০০ টাকা

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১২ সেপ্টেম্বর ২০২৬।