...|...|...

চাকরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৩৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৩০
Shares
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে স্থায়ী অধ্যাপক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২ নভেম্বর ২০২৬- এর মধ্যে ডাকযোগে বা সরাসরি আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়

বিভাগের নাম: ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট

পদের নাম: অধ্যাপক

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বিশিষ্ট পণ্ডিত হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১২ বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: ইনডেক্সড/ডিওআই সম্বলিত মানসম্পন্ন জার্নালে কমপক্ষে ১২টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। গুগল স্কলার, লিংকডইন ও অরসিআইডি আইডি থাকতে হবে। প্রিডেটরি জার্নালে প্রকাশিত কোনো গবেষণাপত্র গ্রহণ করা হবে না।

চাকরির ধরন: স্থায়ী

কর্মস্থল: ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা

বেতন: ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা

আবেদনের মাধ্যম: ডাকযোগে/সরাসরি

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দফতর থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। আবেদনের সাথে রেজিস্ট্রারের অনুকূলে ১ হাজার টাকা মূল্যের পে- অর্ডার/ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র: আবেদনপত্রের সাথে সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশিট/গ্রেডশিট ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি জমা দিতে হবে। মোট ১১ কপি আবেদনপত্র দাখিল করতে হবে।

আবেদনের শেষ সময়: ২ নভেম্বর ২০২৬। বিস্তারিত জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।