...|...|...

চাকরি

সোনালী ব্যাংকে সিএসও পদে চাকরি, বেতন আড়াই লাখ টাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:১৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২২
Shares
সোনালী ব্যাংকে সিএসও পদে চাকরি, বেতন আড়াই লাখ টাকা

ছবি: এআই জেনারেটেড

সোনালী ব্যাংক পিএলসিতে চিফ সিকিউরিটি অফিসার (সিএসও) পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পদমর্যাদার এ চাকরিটি দুই বছরের চুক্তিভিত্তিক। আগ্রহী প্রার্থীরা ২৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক পিএলসি

পদের নাম: চিফ সিকিউরিটি অফিসার (ডেপুটি জেনারেল ম্যানেজার বা ডিজিএম)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা সমপদমর্যাদার কর্মকর্তা হতে হবে।

চাকরির ধরন: পূর্ণকালীন, দুই বছরের চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৫২ বছর।

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

বেতন-ভাতা: ২ লাখ ৫০ হাজার টাকা

আবেদন যেভাবে: প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত আবেদনপত্র পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৬।